মো: ইসহাক, ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ) প্রতিনিধিঃ 'ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ' এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
আজ(৩১ জুলাই) বুধবার বেলা বারোটার দিকে এ উপলক্ষ্যে উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এ,এসএম সানোয়ার রাসেলের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সারমিনা সাত্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মাহমুদ হাসান সুমন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বদরুল আলম প্রদীপ, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার কমান্ডার। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসাইন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ ওয়ালি উল্লাহ রাসেল, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী হামিদ, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মাহবুবুল আলমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী,বিভিন্ন ইউপির চেয়ারম্যান ও স্থানীয় সাংবাদিক বৃন্দ।
সভা শেষে উপজেলা চত্বর থেকে বর্ণাঢ্য একটি র্যালি বের করা হয়। র্যালিটি ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। পরে ঈশ্বরগঞ্জ উপজেলার ৩ জন সফল মাছচাষী ও মৎস্য খাদ্য ব্যবসায়ীকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com