কেএম সুজন, টাংগাইল প্রতিনিধি: ভরবো মাছে মোদের দেশ-গড়বো স্মার্ট বাংলাদেশ - এই স্লোগানকে সামনে রেখে টাংগাইলের নাগরপুরে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ শুরু হয়েছে। মৎস্য সপ্তাহ ২০২৪ উপলক্ষে মঙ্গলবার নাগরপুরে মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহীত কার্যক্রম বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ মাসুম বিল্লাহ।
এ সময় আরও উপস্থিত ছিলেন,উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী মোঃ আলী জিন্নাহ, সাংবাদিকবৃন্দ ও মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ।
নাগরপুর মৎস্য দপ্তর জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে পুরো সপ্তাহ ব্যাপী ব্যানার ফেস্টুন, সড়ক র্যালি, আলোচনা সভা, স্থানীয় পর্যায়ে সফল মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণ, উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ, বর্তমান সরকারের মৎস্য সেক্টরে অগ্রগতি বিষয়ক প্রামাণ্য চিত্র প্রদর্শণী, অবৈধ জালের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা সহ নানাবিধ কর্মসূচী গ্রহণ করেছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com