সাগর মন্ডল, স্টাফ রিপোর্টার : বাগেরহাটের চিতলমারীতে সাপের কামড়ে বিবেক হিরা(৩৫) নামের এক ওঝার মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার দড়ি উমাজুড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিবেক হিরা দীর্ঘদিন ধরে ওঝা হিসেবে সাপে কামড়ানো রোগী চিকিৎসা করাতেন। এলাকার মানুষকে সাপে কামড় দিলে তিনি ঝাড়ঁফুক করাতেন।
গতকাল ২৫ জুলাই সকালে মাছধরা জালে একটি বিষধর সাপ বাদলে বিবেক হিরা ওই সাপ ধরতে গেলে হঠাৎ কামড়দেয়। এর পর তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে চিতলমারী স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্য রত চিকিৎসক তাকে মৃত্যুঘোষনা করেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com