আত্রাই (নওগাঁ) সংবাদদাতা : নওগাঁর আত্রাইয়ে জিহাদ (৮) নামের এক শিশু পানিতে ডুবে মারা গেছে। সে উপজেলার বিহারীপুর রেল কলোনী গ্রামের সাদ্দামের ছেলে।
জানা যায়, সে আত্রাই রেল কলোনীর একটি মাদ্রাসায় লেখা পড়া করতো। গতকাল রোববার বিকেল সাড়ে ৫ টার দিকে খেলাধূলা করতে গিয়ে মাদ্রাসা সংলগ্ন জলাসয়ে পড়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আত্রাই থানার ওসি জহুরুল ইসলাম বলেন, ঘটনাটি হৃদয় বিদারক। প্রত্যেক অভিভবাককে বন্যা মৌসুমে সন্তানদের প্রতি সজাগ দৃষ্টি রাখতে হবে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com