তাওহীদুল ইসলাম, সিলেট প্রতিনিধি: সিলেটে অর্পিতা মজুমদার (১৮) নামে এক এইচএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (১১জুলাই) সন্ধ্যায় নগরীর বাগবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। অর্পিতা ওই এলাকার রবীদ্রনাথ মজুমদারের মেয়ে ও সিলেট অগ্রগামী সরকারি স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী। ঘটনার দিন বিজ্ঞান বিভাগের পদার্থ বিজ্ঞান বিষয় পরীক্ষা ছিল। অর্পিতা সিলেট নগরীর মঈন উদ্দিন আদর্শ মহিলা কলেজ পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দেয়।
শনিবার(১৩জুলাই) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন অর্পিতার বাবা রবীদ্রনাথ মজুমদার।
পুলিশ সূত্র জানা যায়, বৃহস্পতিবার (১১জুলাই) সন্ধ্যা সাড়ে ৭ টা থেকে সাড়ে ৯টার মধ্যে তার শয়ন কক্ষে ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে ঝুলে আত্মহত্যা করেছেন। এসময় তিনি একটি চিরকুট লিখে গেছেন। যাতে লেখা রয়েছে- ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না, বাবা-মা, ওহম(ছোট ভাই) তোমরা ভালো থেকো।’
এ বিষয়ে জানতে চাইলে সিলেট মেট্রোপলিটন পুলিশের লামাবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রাশেদুল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। শুক্রবার ময়না তদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি বলেন, মারা যাওয়া অর্পিতার কক্ষ থেকে একটি চিরকুট পাওয়া যায় সেখানে লেখা ছিল ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না, বাবা-মা ওহম তোমরা ভালো থেকো।’ পরিবারের পক্ষ থেকে একটি অপমৃত্যু মামলা দেয়া হয়েছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com