ঘোড়াঘাট( দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের কার্যক্রমের সমাপনী ও ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা অংশ নেয় ।
২০০৭ সাল থেকে শিশু ও হতদরিদ্র জনগনের জীবনমান উন্নয়নে অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে কাজ করে আসছি সংস্থাটি।আগামী ৩০শে সেপ্টেম্বর ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর কার্যক্রম এ উপজেলায় শেষ হতে যাচ্ছে।
রোববার সকাল ১১ টায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ঘোড়াঘাট এপির আয়োজনে অফিস কক্ষে সংস্থার ম্যানেজার রোলান্ড গমেজের সভাপতিত্বে বক্তব্য রাখেন,প্রোগ্রাম অফিসার মো. মামুনুর রশীদ, সাংবাদিক সামসুল ইসলাম সামু, মোখলেছুর রহমান সওদাগর, সুলতান কবির, শাহ আলম, মানোয়ার হোসেন বাবু,গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি মাসুদ রানা,যোতিশ চন্দ্র রায় ও আলম মিয়াসহ অনেকে।
এ সময় বক্তারা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের বাস্তবায়িত কার্যক্রম সামনের দিন গুলোতে এগিয়ে নিতে ব্যাপক আলোকপাত করেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com