ইয়ামিন হোসেন: ভোলা সদর উপজেলার ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস আই সামিম এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে ইলিশা লঞ্চঘাট এলাকা থেকে দুই কেজি গাঁজাসহ আরমান নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
৯ই জুলাই সন্ধ্যা সাড়ে ৬টায় এস আই সামিম এর নেতৃত্বে এ এস আই লিমন, এ এস আই আহসানসহ পুলিশের একটি টিম ইলিশা লঞ্চঘাট এলাকা থেকে তাকে আটক করেন।
আটকৃত আরমান বরিশাল জেলার বন্দর থানার চর কাউয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের আজাহার আলীর ছেলে।
ভোলা সদর থানার ওসি মিজান পাটোয়ারী জানান, আটকৃত মাদক ব্যবসায়ী আরমানের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দেওয়া হয়েছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com