এইচএম সাইফুল্লাহ্, নিজস্ব প্রতিনিধিঃ ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ৩৮৯ বোতল ফেন্সিডিল সহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১৪।
র্যাব-১৪ এর প্রেস বিজ্ঞপ্তীর মাধ্যমে জানা যায়, তাদের চৌকস আভিযানিক একটি দল গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোণা জেলা থেকে ০২ জন মাদক ব্যবসায়ী অটোভ্যান যোগে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ফেন্সিডিলসহ নান্দাইলের উদ্দেশ্যে আসার সময় র্যাব-১৪, অধিনায়কের নির্দেশক্রমে র্যাব-১৪, সিপিএসসি, ময়মনসিংহ এর কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম এর নেতৃত্বে র্যাবের একটি চৌকস আভিযানিক দল সোমবার (৮জুন) বিকাল অনুমান ০৫.৩০ ঘটিকায় ময়মনসিংহ জেলার নান্দাইল থানাধীন ১নং বীরবেতাগৈর ইউনিয়নের লোহিতপুর নামক এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেন। আটককৃতরা হলেন - নেত্রকোনার কলমাকান্দা থানার মৃত জহর উদ্দিনের পুত্র মোঃ জালাল (৪৫) এবং দুর্গাপুর পৌরসভার মৃত আবু সিদ্দিকের পুত্র মোঃ সোহাগ মিয়া(৩৩)। এ সময় উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে অটোভ্যান তল্লাশি করে ৩৮৯ বোতল ফেন্সিডিল উদ্ধারপূর্বক জব্দ করা হয় এবং উক্ত ব্যাটারিচালিত অটোভ্যানটি জব্দ করা হয়। জব্দকৃত মাদকদ্রব্য ফেন্সিডিলের আনুমানিক মূল্য ১১,৬৭,০০০ (এগারো লক্ষ সাতষট্টি হাজার) টাকা মাত্র।
গ্রেফতারকৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন জেলায় মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত আসামীদ্বয়ের বিরুদ্ধে নান্দাইল মডেল থানায় মামলা দায়ের ও আসামী হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com