রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে মাদকদ্রব্যসহ ২৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ বিভাগ।
সোমবার (৪ জুলাই) সকাল ছয়টা থেকে মঙ্গলবার (৯ জুলাই) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ তাদের গ্রেপ্তার করা হয়।
এ সময় তাদের থেকে ১১২৪৯ পিস ইয়াবা, ৩৮ গ্রাম হেরোইন, ৫ কেজি ৯০০ গ্রাম গাঁজা ও ৩ পাতা ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৭ টি মামলা রুজু হয়েছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com