আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান :বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ এর ধারা ১১৪(১) এর বিধান মোতাবেক সংশ্লিষ্ট প্রত্যেক দোকান বা বাণিজ্য বা শিল্প প্রতিষ্ঠান প্রতি সপ্তাহে অন্তত দেড় দিন সম্পূর্ণ বন্ধ থাকবে। এছাড়া ধারা ১১৪(৩) এর বিধান মোতাবেক কোন দোকান রাত আটটার পরে খোলা রাখা যাবে না।
উল্লেখিত বিধান প্রতিপালনের জন্য সংশ্লিষ্ট সকলকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে ।
খুলনা কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ - মহাপরিদর্শক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসকল তথ্য জানানো হয়েছে ।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com