মতিন রহমান, মাগুরা: হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে মাগুরায়। রোববার সারাদিন এই রথ উৎসবে মেতে ওঠেন হিন্দু সম্প্রদায়ের লোকেরা। মাগুরা জেলার বিভিন্ন এলাকায় এই রথযাত্রা অনুষ্ঠিত হয়। আগামী এক সপ্তাহ পর অনুষ্ঠিত হবে উল্টো রথযাত্রা।
হিন্দু ধর্ম ও রীতি অনুসারে জগন্নাথদেব, বলরাম আর বোন সুভদ্রা তাদের এই তিন ত্রিমুত্রীধারী রথ টেনে শোভাযাত্রা বের হয়।
রোববার সারাদিন মাগুরা সদরের শত্রুজিৎপুরে মহাশ্বশান আশ্রম পূজা সমিতির আয়োজনে রথযাত্রা হয়েছে। এসময় শত শত ভক্তরা এই শোভাযাত্রায় অংশ নেয়। শোভাযাত্রা শেষে আলোচনা সভা, পদাবলি কীর্তন, প্রার্থনা ও প্রসাদ বিতরণের মধ্যে দিয়ে চলে এই আয়োজন।
জগন্নাথদেব জগতে ঈশ্বর। তার অনুগ্রহে মানুষের মুক্তি লাভ হয়। এই বিশ্বাস থেকে রথের উপর জগন্নাথদেবের মূর্তি রেখে রথযাত্রা করেন হিন্দু সম্প্রদায়ের লোকেরা।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com