সোহাগ মিয়া, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃকটিয়াদী উপজেলা কমিউনিস্ট পার্টির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে কমরেড সেলিম উদ্দিন খান সভাপতি ও মোস্তফা কামাল নান্দুকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড ডা. দিবালোক সিংহ। বক্তব্য দেন সিপিবির কিশোরগঞ্জ জেলা সভাপতি কমরেড আব্দুর রহমান রুমী, কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী রুহুল আমিন, জেলা সম্পাদক মন্ডলীর সদস্য ডা. এনামুল হক ইদ্রিস, আবুল হাসেম মাস্টার, সিপিবির জেলা সহ সাধারণ সম্পাদক রঞ্জিত কুমার সরকার, জেলা কমিটির সদস্য কমরেড জমশেদ প্রমুখ।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com