সাগর মন্ডল, স্টাফ রিপোর্টার:বাগেরহাটের চিতলমারী সদর বাজারের প্রাণকেন্দ্রে অবস্থিত গো-হাট মসজিদের সামনে জলাবদ্ধতার কারণে যাতায়াতে চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে। এতে প্রতিদিন শত শত মুসল্লিদের নামাজ আদায় করতে বিড়ম্বনা পোহাতে হচ্ছে। এ বিষয়ে দ্রুত পানি নিস্কাশনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন মুসল্লিরা।
গো-হাট মসজিদের সহকারী ইমাম মো. মোরছালিন জানান, গত কয়েক দিনের ভারী বর্ষণে মসজিদের সামনে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সামনের পুকুর তলিয়ে মসজিদের যাতায়াতের রাস্তায় পানি জমে গেছে। এতে নামাজ আদায় করতে আসা মুসল্লিরা বিপাকে পড়েছেন। অনেককে থানার পাশের রাস্তা ঘুরে আসতে হচ্ছে সমজিদে। বিষয়টি দ্রæত সমাধানের দাবি জানান তিনি।
এ বিষয়ে মসজিদ সংলগ্ন সার-কীটনাশক ব্যবসায়ী মো. ফেরদাউস শেখ, মো. রবিউল ইসলাম খানসহ অনেকে জানান, প্রতিদিন এখানে কয়েক শ’ মুসল্লি ৫ ওয়াক্ত নামজ আদায় করতে আসেন। গত কয়েক দিন এখানে জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় নামাজিদের বিড়ম্বনা পোহাতে হচ্ছে। বিষয়টি দ্রুত সমাধানের দাবি জানান তারা।
এ বিষয়ে চিতলমারী উপজেলা নির্বাহী অফিসার মো. আসমত হোসেন জানান, তিনি জরুরী কাজে বাইরে আছেন। ফিরে এসে ঘটনাস্থল পরিদর্শন করে পানি নিস্কাশনের ব্যবস্থা নেবেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com