ঘোড়াঘাট(দিনাজপুর)প্রতিনিধি:দিনাজপুরের ঘোড়াঘাটে বে-সরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের নিবন্বিত ২৪৫০ জন শিশুদের মাঝে ফলের চারা বিতরণের উদ্বোধন করা হয়।
এসব ফলের চারা উপজেলার ৪ টি ইউনিয়ন ও একটি পৌরসভার নিবন্বিত শিশুদের দেয়া হয়। প্রত্যেক শিশুকে একটি করে আম, পেয়ারা ও লেবু গাছের চারা দেয়া হয়।
গত বুধবার বিকালে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ঘোড়াঘাট এপির আয়োজনে উপজেলার বিরাহীমপুর গুচ্ছ গ্রাম সাল বাগানে সংস্থার ম্যানেজার রোলান্ড গমেজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশুদের মাঝে চারা বিতরণের উদ্বোধন করেন সিংড়া ইউপি চেয়ার মো.সাজ্জাত হোসেন। এ সময় উপস্থিত ছিলেন সংস্থার প্রোগ্রাম অফিসার মো. মামুনুর রশিদ, মারিও মার্ডীসহ অনেক।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com