সুমন,মোংলা(বাগেরহাট) প্রতিনিধি : মোংলায় সৌদি আরবের সাথে মিল রেখে সুন্দরবন ইউনিয়নের চটেরহাট বাজার জামে মসজিদে ঈদের নামাজ আদায় করলেন ধর্মপ্রান মুসল্লিরা।
আজ রবিবার (১৬জুন) সকাল ৮টায় চটেরহাট বাজার জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে রোজা রাখেন এবং ঈদুল আযহা পালন করে আসছেন। তারই ধারাবাহিকতায় চাঁদ দেখা সাপেক্ষে সৌদিসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে মোংলার চটেরহাটে পালন করে থাকেন এ ঈদের নামাজ।
পবিত্র ঈদুল আযহার নামাজে মাওলানা আ. রহমান এ জামাতের ইমামতি করেন।সকাল থেকেই চটেরহাট বাজার জামে মসজিদে নারী- পুরুষ সকলে উপস্থিত হয়ে ঈদের এ নামাজ আদায় করেন। সৌদি আরবের সঙ্গে মিল রেখেই দীর্ঘদিন ধরে চটেরহাটে ঈদ উদযাপন করে আসছেন তারা।
এসময়ে দেশ জাতী ও সকলের সুস্থ ও কল্যান কামনায় আল্লাহর নিকট মোনাজাত করেন।সকলে সম্মিলিতভাবে নামাজ আদায় শেষে খুতবা পাঠে অংশনেয়।
চটেরহাট বাজার জামে মসজিদে নামাজ আদায়ের সময়ে আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তা ও লহ্ম্য করা গেছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com