হিলি প্রতিনিধি: পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে ভারত বাংলাদেশের মধ্যে টানা ৮ দিন আমদানি রপ্তানি বন্ধ রাখার সিন্ধান্ত নিয়েছে বন্দর ব্যবসায়ীরা।
এদিকে আমাদানি রপ্তানি বন্ধ থাকলেও সরকারি ছুটি ব্যতীত বাকি দিনে বন্দরের অভ্যন্তরীণ কার্যক্রম স্বাভাবিক থাকবে বলে জানান বন্দর কর্তৃপক্ষ।
হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বলেন, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আজ (১৪ জুন) শুক্রবার থেকে (২১ জুন) শুক্রবার পর্যন্ত টানা ৮ দিন এই বন্দর দিয়ে ভারত বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী (২২ জুন) শনিবার থেকে বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম পূর্বের নিয়মে শুরু হবে।
হিলি ইমিগ্রেশনের ইনচার্জ শেখ আশরাফুল ইসলাম জানান, কোরবানির ঈদ উপলক্ষে হিলি বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও হিলি চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্ট ধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com