ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এর ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক বলেছেন, অন্যান্যবারের মতো এবারো ঈদের দিন মেট্রোরেল বন্ধ থাকবে। সোমবার (১৭ জুন) ঈদুল আজহা হতে যাচ্ছে, সেদিন মেট্রোরেল বন্ধ থাকবে।
বৃহস্পতিবার (১৩ জুন) রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে মেট্রোরেলের কার্যালয়ে তিনি এ কথা জানান।
তিনি বলেন, ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর চামড়া ও কাঁচা বা রান্না করা মাংস মেট্রো ট্রেনে বহন করা যাবে না। আগের আরোপিত অন্যান্য নিষেধাজ্ঞা বহাল থাকবে। ঈদুল আজহা উপলক্ষে আগামী ১৭ জুন মেট্রো ট্রেন চলাচল বন্ধ থাকবে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com