ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাকের ধাক্কায় আব্দুস সাত্তার (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। তিনি ঘোড়াঘাট উপজেলার বুলাকিপুর ইউনিয়নের ভেলাইন গ্রামের মৃত পারাতুল্লা শেখের ছেলে।
বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আ লিক সড়কের ভেলাইন গ্রীনটেক অটো রাইস মিল সংলগ্ন এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও থানার সুত্রে জানা গেছে, আব্দুস সাত্তার সাংসারিক কাজে উপজেলা রানিগঞ্জ বাজারে যাওয়ার জন্য সড়ক পার হচ্ছিলেন। এ সময় একটি ট্রাক তাকে ধাক্কা দিলে তিনি গুরত্বর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ইউপি সদস্য মুসফিকুর রহমান জানান অজ্ঞাত ঘাতক ট্রাকটি ধাক্কা দিয়ে দ্রæত পালিয়ে যায়।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com