জাহাঙ্গীর আলম, কালিহাতী: টাঙ্গাইলের কালিহাতীতে নিজস্ব অর্থায়ানে সাংবাদিকদের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক দাস পবিত্র। দাস পবিত্র বাংলা টিভি ও দৈনিক আমাদের সময় পত্রিকার কালিহাতী প্রতিনিধি।
১৩ জুন (বৃহস্পতিবার) সকালে উপজেলার এলেঙ্গা পৌরসভাস্থ সিকদার প্লাজার দ্বিতীয় তলা বাংলা টিভির অফিস থেকে কালিহাতীতে কর্মরত ৩৫ জন সাংবাদিকের মাঝে এ উপহার বিতরণ করা হয়। বিতরণী সামগ্রীর মধ্যে ছিলো, চাল, ডাল, চিনি, দুধ, সেমাই, তেল, পেঁয়াজ, রসুন, কিসমিস, এলাচ, দারুচিনি ও জিরা।
বিতরণকালে উপস্থিত ছিলেন, কালিহাতী প্রেসক্লাবের সাবেক সভাপতি রশীদ আহম্মেদ আব্বাসী, মো.দুলাল হোসেন, মনিরুজ্জামান মতিন, মীর আনোয়ার হোসেন, কালিহাতী প্রেসক্লাবের সহ-সভাপতি রাইসুল ইসলাম লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, কালিহাতী প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মেহেদী হাসান চৌধুরী মৃদুল, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক সোহেল রানা, মনির হোসেন, সাবেক ক্রীড়া সম্পাদক আনিছুর রহমান শেলী। অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, দৈনিক আলোকিত প্রতিদিনের জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম সবুজ, স্বদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি শরিফুল ইসলাম, দৈনিক যুগধারার স্টাফ রিপোর্টার জাহাঙ্গীর আলম প্রমুখ।
এসময় দাস পবিত্র বলেন, কোন প্রাপ্তির জন্য এ বিতরণ নয়, আমি কালিহাতী প্রেসক্লাবের সাধারণ সদস্যদের পাশে অতীতেও ছিলাম আছি এবং ভবিষ্যতেও থাকবো। শেষে প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সিনিয়র সাংবাদিক রশীদ আব্বাসী বলেন, আসলেও কারো সাথে না মিশলে তার সম্পর্কে জানা যায়না। দাস পবিত্র’র সাথে ঘনিষ্ঠভাবে মিশে যতটুকু জানতে পারি তিনি সাংবাদিকদের বিপদ-আপদে সর্বসময় পাশে থাকে। তার ভবিষ্যত মঙ্গল কামনা করে এবং উপস্থিত সকলকে বস্তুনিষ্ঠ সংবাদ ও বিপদে সবাইকে একত্রে থাকার পরামর্শ দেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com