সোহাগ মিয়া, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর তত্ত্বাবধানে প্রকল্পের অধিনে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক, গণমাধ্যমকর্মী, সিভিল সোসাইটি ও ধর্মীয় নেতাদের সমন্বয়ে গঠিত পিস ফ্যাসিলেটেটর গ্রুপ (পিএফজি) কটিয়াদী সদস্যদের তিনদিনব্যাপী বেসিক প্রশিক্ষণ সিলেট ব্রিটানিয়া হোটেলে গত ৭ থেকে ৯ জুন অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণে সহিংসতা ও দ্বন্ধ নিরসনের রুপরেখার উপর প্রশিক্ষকরা বিস্তারিত আলোচনা করেন।
পিএফজি ট্রেনিং’এ প্রশিক্ষক হিসেবে ছিলেন দি হাঙ্গার প্রজেক্টের জয়ন্ত কর, উত্তম সরকার, তুহিন আফসারী, মোঃ আক্তারুজ্জামান, মোঃ আব্দুর রউফ ও মনির হোসেন। প্রশিক্ষণ সমাপনীতে পিএফজি সদস্যরা সংঘাত নয় সম্প্রীতি ও নিরাপদ কটিয়াদী গড়ার ভূমিকা রাখার চেষ্টা করবেন বলে অঙ্গীকার করেন।
হাঙ্গার প্রজেক্টের কটিয়াদী কো-অর্ডিনেটর ও কটিয়াদী আদর্শ বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক নজরুল ইসলাম ফকির ও পাড়া মন্ডলভোগ কারিগরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হক প্রশিক্ষণের সমন্বয়কের দায়িত্ব পালন করেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com