মতিন রহমান, মাগুরা: মাগুরায় হঠাৎ বেড়েছে ডিমের দাম। আর এতে ক্রেতাদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। গত কয়েক দিনের তুলনায় বাজারে বাড়তি দামে কিনতে হচ্ছে ডিম। দৈনন্দিন খাদ্য তালিকায় ডিমের চাহিদা কমে আসছে। এতে করে মানবদেহে পুষ্টির চাহিদা পূরন ব্যহত বলে আশংকা করা হচ্ছে।
গত সপ্তাহে যেখানে জেলার বিভিন্ন হাট-বাজার ও দোকানগুলোতে প্রতি পিচ ডিম বিক্রি হয়েছে সাড়ে এগারো টাকা করে। সেখানে গতকাল থেকে আজ মঙ্গলবার অবধি বাজারে প্রতি পিচ ডিমের দাম তের থেকে চৌদ্দ টাকা। যা কিনতে রীতিমতো হিমশিম খাচ্ছে ক্রেতারা। পারিবারিক চাহিদার পাশাপাশি বড় বড় রেস্টুরেন্ট বা খাবার হোটেলে ডিমের দাম আরো চড়া। এভাবে চলতে থাকলে পুষ্টির চাহিদা পূরনে ব্যহত হবার হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
খামারিরা বলছেন, হাঁস মুরগির খাবারের দাম রয়েছে চড়া। বেড়েছে বিদ্যুৎয়ের দাম। এছাড়া অতিরিক্ত গরমে মারা যাচ্ছে হাঁস-মুরগি। যার কারণে ডিম দাম বাধ্য হয়ে বাড়াতে হচ্ছে খামারিদের।
ক্রেতারা বলছেন, দেশে কাঁচা বাজার, মাছ, মাংশ ও ডিমের বাজারে নজরদারি বাড়াতে পারলে দাম কিছুটা হলেও সহনীয় পর্যায়ে রাখা সম্ভব। হঠাৎ ডিমের দাম বাড়তি হওয়ায় অনেকের মধ্যেই ক্ষোভের সৃষ্টি হয়েছে। ডিমের এমন অস্থির বাজার নিয়ন্ত্রণে বাজার মনিটরিংয়ের দাবি জানিয়েছেন ক্রেতারা।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com