মতিন রহমান, মাগুরা: মাগুরার মহম্মদপুর উপজেলার বালিদিয়া ইউনিয়নের কলমধরী গ্রামে গেলো মার্চ মাসে এক নারীকে চেতনানাশক পদার্থ ছিটিয়ে অজ্ঞান করে নির্যাতনের ঘটনা ঘটে।
এসময় তার শরীরের থাকা স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যায় আসামিরা। রাতের অন্ধকারে বাড়িতে ঢুকে তাকে একলা পেয়ে অমানবিক ও পৈশাচিক নির্যাতন চালায় তারা। ওই রাতে ভুক্তভোগী নারীর স্বামী মান্নান মৃধা প্রতিদিনের মত ফসলের মাঠে রসুন ও পেঁয়াজ পাহারা দিচ্ছিলেন। পরে সকালে গুরুতর অবস্থায় ভুক্তভোগীকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
জানা গেছে, এঘটনায় ভুক্তভোগীর স্বামী মো. মান্নান মৃধা বাদী হয়ে ঘটনার সঙ্গে জড়িত মজনু খান নামে তাদের এক প্রতিবেশীকে প্রধান আসামি করে মহম্মদপুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা করেন। এতে গ্রেফতার হয় মজনু।
এদিকে গ্রেফতার পর ভুক্তোভোগীর পরিবারকে বিভিন্ন মাধ্যমে ভয়ভীতি দেখানো হচ্ছে বলে অভিযোগ করেন করা হয়। ফলে আসামি গ্রেফতারের পরও আতংকে রয়েছে ভুক্তোভোগী পরিবার। আসামি মজনু খান কলমধরী গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
মামলার বিবরণে জানা যায়, আসামি মজনু খান বিভিন্ন সময়ে ভুক্তভোগীকে উত্যক্ত করে আসছিল। ঘটনার ওই রাতে সুকৌশলে বাড়িতে ঢুকে ওই নারীকে কে দেখা মাত্রই মুখ চেপে ধরে চেতনানাশক পদার্থ ছিটাতে থাকে। এতে ওই চেতনানাশক তার চোখে মুখে ঢুকে যায়। ফলে তার দুই চোখের দৃষ্টি শক্তি কমে গেছে।
এলাকাবাসী ও ভুক্তভোগীরা জানায়, দীর্ঘদিন ধরে মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের সঙ্গে জড়িত মজনু। অপকর্মের দায়ে কয়েকবার জেলও খেটেছে সে। নারী কেলেঙ্কারি, মাদক কারবারীসহ বিভিন্ন অনৈতিক কাজের সঙ্গে জড়িত মজনু এলাকায় ভয়ংকয় হয়ে উঠেছিল। কুখ্যাত এই মাদক ব্যবসায়ী মজনু এখন জেলে থাকায় এলাকার লোকজন অনেক শান্তি ও স্বস্তিতে আছে।
তারা আরও জানায়, মজনু খান বিভিন্ন সময়ে বহিরাগত লোকজন নিয়ে এসে গ্রামে মাদক ছড়িয়েছে। তার বিরুদ্ধে মামলাও রয়েছে। তবুও সে ভালো হয়নি। মজনুর কারনে এলাকার যুব সমাজ নষ্ট হবার পথে। মজনু যতদিন জেলে থাকবে এলাকার লোকজন ততোদিন ভালো থাকবে। তাই আসামি মজনু খানের জামিন নামঞ্জুর করে তার কঠিন শাস্তি দাবি করেন ভুক্তভোগী পরিবারসহ এলাকার সচেতনমহল।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com