রানীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলের ইট ভর্তি মাহিন্দ্র ট্রাক্টরের ইঞ্জিনের নিচে চাপা পড়ে গাড়ি চালক ফারুক হোসেন (২৫) নামে এক যুবক নিহত হয়।
শনিবার (০৮ জুন) দুপুরের পরে উপজেলার কাশিপুর লাকসাম পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা যায়।
নিহত ওই ট্রাক্টর চালক উপজেলার কাদিহাট এলাকার আবুল হোসেনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেন রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়ন্ত কুমার সাহা।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি জয়ন্ত কুমার সাহা বলেন, দুপুরে আবেদুর রহমানের ইট ভাটা থেকে মাহিন্দ্র গাড়িতে করে ইট নিয়ে যাওয়ার সময় কাশিপুর ইউনিয়নের চিকনমাটি লাকসাম নামক এলাকার রাস্তায় গাড়িটির একটি চাকা মাটিতে ঢুকে যায়। এঅবস্থায় গাড়ি চালক ফারুক হোসেন মাহিন্দ্র গাড়িটি উঠানোর চেষ্টা করতে গেলে গাড়ির ইঞ্জিনসহ পাল্টি খায়। এতে ইঞ্জিনের নিচে চাপা পড়ে নিহত হয়ে মাহিন্দ্র্র ড্রাইভার ফারুখ হোসেন।
এঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com