সুমন,মোংলা(বাগেরহাট)প্রতিনিধি : রাত পোহালেই অনুষ্ঠিত হবে মোংলা উপজেলা পরিষদ নির্বাচন। এরই মধ্যে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনি আনুষাঙ্গিক সরঞ্জাম।
শনিবার (৮ জুন) কড়া নিরাপত্তার মধ্য দিয়ে প্রিসাইডিং অফিসারদের নেতৃত্বে কেন্দ্রে নির্বাচনি সরঞ্জাম পাঠানো হয়।
মোংলা উপজেলা সহকারি রিটার্নিং কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন জানান, প্রতিটি কেন্দ্রে নিরাপত্তার দায়িত্বে মাঠে ৬ জন নির্বাহী ও ১জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্বে থাকবেন। ভোটারদের কাছে ভোট সহজ করতে এই নির্বাচনে ৪৮ জন প্রিসাইডিং, ২৬০ জন সহকারী প্রিসাইডিং এবং ৫২০ জন পোলিং অফিসার দায়িত্ব পালন করবেন।
পাশাপাশি আনসার সদস্যরা দায়িত্ব পালন করবেন। এছাড়া র্যাব, বিজিবি সদস্যরা টহলে থাকবে। উৎসবমুখর ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সম্পন্ন হয়েছে সব প্রস্তুতি।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com