আল মাহমুদ দোলন, পঞ্চগড় প্রতিনিধি: আজ বৃহস্পতিবার সকাল ৯.০০ টায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তন, রংপুরে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।শপথ বাক্য পাঠ করান জনাব মোঃ জাকির হোসেন, বিভাগীয় কমিশনার, রংপুর বিভাগ, রংপুর।
পঞ্চগড়ের বোদা উপজেলা পরিষদের দ্বিতীয়বারের মতো নির্বাচিত হন,চেয়ারম্যান মোঃ ফারুক আলম টবি, তৃতীয়বারের মতো মহিলা ভাইস চেয়ারম্যান হলেন মোছাঃ লাইলি বেগম এবং প্রথমবার হলেন ভাইস চেয়ারম্যান দেব নারায়ণ রায়ের শপথ গ্রহণ।
উল্লেখ্য, গত ২১ মে ২০২৪ তারিখ দ্বিতীয় ধাপে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে বোদা উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে মোঃ ফারুক আলম টাবি ২৮ হাজার ২৬ ভোট পেয়ে নির্বাচিত হন। দেব নারায়ন রায় ভাইস চেয়ারম্যান ২৮ হাজার ৫৪৩ ভোট পেয়ে নির্বাচিত হন। এবং ৩৪ হাজার ৫৪৭ সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হন মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ লাইলি বেগম।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com