কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়ায় নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৩জুন) সকাল সাড়ে ১০টার দিকে বিভাগীয় পর্যায়ে কুষ্টিয়া থেকে যাত্রা শুরু করেছে এই কর্মশালাটি। কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (অতিরিক্ত সচিব) চেয়ারম্যান জাকারিয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি। বিশেষ অতিথি ছিলেন, কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা আবদুর রউফ, কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সাংসদ রেজাউল হক চৌধুরী, কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনের সাংসদ ও মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামারুল আরেফিন, কুষ্টিয়া জেলা প্রশাসক মো: এহেতেশাম রেজা, কুষ্টিয়া অতিরিক্ত পুলিশ সুপার তারেক জুবায়ের, কুষ্টিয়া জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সদর উদ্দিন খান।
উপস্থাপনা করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সদস্য (অতিরিক্ত সচিব) ও প্রকল্প পরিচালক আবু নূর শামসুজ্জামান।
এছাড়াও উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান (প্রশাসক) হাজী রবিউল ইসলাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী ফারুক উজ জামান ও অ্যাড. শেখ হাসান মেহেদী, যুব ও ক্রীড়া সম্পাদক ইকবাল মাহমুদ, কুষ্টিয়া সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা সহ বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তা কর্মচারীগন। কুষ্টিয়ার বিভিন্ন ব্যবসায়ী, চিকিৎসক, জেলার ছয় উপজেলার জনপ্রতিনিধি ও আওয়ামীলীগ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথি মাহবুবউল আলম হানিফ এমপি বলেন, জনসচেতনতার বিকল্প নেই। খাদ্যে ভেজাল মেশানোর জন্য শাস্তির বিষয়ে যে আইন আছে সে বিষয়ে সকলকে অবগত করতে হবে। খাদ্যে ভেজালের কারনে আমাদের স্বাস্থ্য ঝুঁকিতে আছে। প্রায় ২৭% মানুষ অসুস্থ হচ্ছে নিরাপদ খাদ্যের অভাবে। যারা জেনে বুঝে খাদ্যে ভেজাল সৃষ্টি করছে তাদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে। হানিফ এমপি আরো বলেন, স্বাস্থ্য সচেতন হলে ৭০ থেকে ৮০ ভাগ রোগ কমে যাবে। স্বাস্থ্যসম্মত খাদ্য নিশ্চিত করতে হবে। জনগনের উদ্দেশ্য তিনি বলেন, সরকারি করর্মকর্তাদের উপরে দায় দিলে হবে না। নিজ জায়গা থেকে সকলে সচেতন হতে হবে। নিরাপদ খাদ্য নিশ্চিতে স্থায়ী ল্যাব স্থাপনের দাবী জানান তিনি। নিরাপদ খাবারের তালিকায় পানি পরীক্ষা করে নিশ্চিত করার আহ্বান করেন।
উল্লেখ্য, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সভাপতি জাকারিয়া বলেন, খাবার নিরাপদ করার চেষ্টা চলছে। নিরাপদ না হলে সে খাবার ধ্বংস করা হবে বলে জানান।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com