কেএম সুজন,টাঙ্গাইল প্রতিনিধি: আমাদের শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে নাগরপুরে শিল্প পার্ক হবে।আপনারা জায়গা দেখেন।উপযুক্ত জায়গা পেলে আমরা কর্ম পরিকল্পনায় নিয়ে নিবো।জায়গার অভাবে অনেক কাজ পিছিয়ে যায়। উন্নয়ন একটা চলমান প্রক্রিয়া।
আমাদের সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে মাননীয় প্রধানমন্ত্রী দুটো বিষয়ের উপর গুরুত্ব আরোপ করেছেন। একটি হলো কর্মসংস্থান ও কর্মমুখী শিক্ষা। বাংলাদেশে কর্মসংস্থানের জন্য কর্মমুখী শিক্ষা গুরত্বপূর্ন ভূমিকা পালন করে।আমি মনে করি সারা বাংলাদেশে কারিগরি শিক্ষার ক্ষেত্রে আমার নাগরপুর এগিয়ে গেছে। দেশের ১৮ টিটিসির মধ্যে নাগরপুরের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের কার্যক্রম সবচেয়ে এগিয়ে রয়েছে। শুক্রবার নাগরপুর উপজেলা প্রশাসন আয়োজিত উন্নয়ন সমন্বয় সভায় এ কথাগুলো বলেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু এমপি।
নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজা মোঃ গোলাম মাসুম প্রধানের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন,সহকারী কমিশনার (ভূমি) মো: আব্দুল মালেক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ
রোকনুজ্জামান,উপজেলা কৃষি কর্মকর্তা মো: ইমরান শাকিল, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো: মাহবুবুর রহমান,নাগরপুর থানার অফিসার ইনচার্জ এইচ এম জসিম উদ্দিন,উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আনিসুর রহমান,সহকারী প্রকৌশলী মো: মাহবুবর রহমান, ইউপি চেয়ারম্যানবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকাবৃন্দ।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com