আত্রাই (নওগাঁ) সংবাদদাতা : নওগাঁর আত্রাইয়ে অবাধ ও সুষ্ঠভাবে উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। এ নির্বাচনে মোট ৬৭ টি ভোট কেন্দ্রের ঘোষিত ফলাফল অনুযায়ী ২১ হাজার ৪৭৬ভোট পেয়ে চতুর্থ বারের মত আবারও চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আলহাজ এবাদুর রহমান প্রামানিক (কৈ মাছ প্রতীক)। তার নিকটতম প্রতিদ্বন্দি আজিজুর রহমান পলাশ (জোড়াফুল প্রতীক) পেয়েছেন ১৩ হাজার ৪৭৮ভোট।
বুধবার উপজেলার ৮ ইউনিয়নে শান্তিপূর্ণ ভোটগ্রহন অনুষ্ঠিত হয়েছে। এ ভোটে ২১ হাজার ৪৭৬ভোট পেয়ে বেসরকারী ভাবে একটানা চতুর্থ বারের মত আবারও চেয়ারম্যান নির্বাচিত হলেন আলহাজ এবাদুর রহমান প্রামানিক। ভাইস চেয়ারম্যান পদে ৩৩ হাজার ২৩৩ ভোট পেয়ে বেসরকারী ভাবে দ্বিতীয় বারের মত আবারও নির্বাচিত হয়েছেন শেখ মো. হাফিজুল।
তার নিকটতম প্রতিদ্বন্দি মো. আফছার আলী প্রাং পেয়েছেন ৩২ হাজার ৮১ ভোট । মহিলা ভাইস চেয়ারম্যান পদে নতুন মুখ ফেরদৌসী ইয়াসমিন চৌধুরী ৩৬ হাজার ৪২৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি মোছা. মিতু বানু মণি পেয়েছেন ২২ হাজার ৮ ভোট।
এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৭০ হাজার ১৫২ জন। উপজেলা চেয়ারম্যান পদে ৮ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেছেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com