পরিমল চন্দ্র বসুনিয়া, লালমনিরহাট: লালমনিরহাটের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে সিমি (১৮) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ মে) দুপুর ১টার দিকে উপজেলার তুষভান্ডার আদর্শপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিমি কালিগঞ্জ ইউপি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। এবং ওই এলাকার আপেল মিয়ার মেয়ে।
লালমনিরহাট রেলওয়ে থানা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৩০ মে) বুড়িমাড়ী থেকে ছেড়ে আসা পার্বতীপুর লোকাল ট্রেনটি কাকিনা স্টেশনে প্রবেশের সময় সিমি ট্রেনে কাটা পড়েন।
লালমনিরহাট রেলওয়ে থানার চার্জ অফিসার এ এস আই আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com