ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: হাসপাতারে সন্তান প্রসব করান, মা ও নবজাতকের জীবন বাঁচান এ প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ঘোড়াঘাটে নিরাপদ মাতৃত্ব দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বুধবার সকাল ১১টার সময় উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকতার আয়োজনে ও বেসরকারি সংস্থা গ্রাম বিকাশ কেন্দ্র ও ওয়ার্ন্ড ভিশন বাংলাদেশ ঘোড়াঘাট অফিসের সহযোগীতায় স্বাস্থ্য কমপ্লেক্স সেমিনার কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মো. সালাউদ্দিন আহমেদ খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন মেডিকেল অফিসার ডা. মো. আহসান হাবীব, উপজেলা শিক্ষা অফিসার মো. আশরাফুল আলম, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার আহমদ ঈশা, ওযার্ন্ড ভিশন ম্যানেজার রোলান্ড গমেজ, স্বাস্থ্য পরিদর্শক বিমল চক্রবর্তীসহ অনেকে। এছাড়াও সভায় নার্স, এনজিও প্রতিনিধি, সাংবাদিক ও স্বাস্থ্য কর্মীরা অংশগ্রহণ করেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com