ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় ৮ হাজার ৮৮৪ পিস ট্যাপেনটাডল জব্দ করেছে র্যাব। গ্রেফতার মোতাহার আলী গোবিন্দগঞ্জ উপজেলার কুড়ি পাইকা গ্রামের সালজার রহমানের ছেলে মোতাহার আলী (৩৬)
শনিবার (২৬ মে) রাতে র্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (২৬ মে) বিকেলে গোপন সংবাদে অভিযান পরিচালনা করা হয়। এ সময় গোবিন্দগঞ্জের গোমানীগঞ্জ ইউনিয়নের কুড়ি পাইকা এলাকা থেকে মোতাহার আলীকে গ্রেফতারসহ তার কাছে থাকা নেশা জাতীয় ৮ হাজার ৮৮৪ পিস ট্যাপেনটাডল জব্দ করা হয়। এ সময় কনক মিয়া (২২) নামের আরেক কারবারি পালিয়ে যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার মোতাহার আলী দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে যুক্ত থাকার কথা স্বীকার করেছেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com