কেএম সুজন,টাংগাইল প্রতিনিধি: টাংগাইলের নাগরপুরে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাকালীন আহবায়ক,বিশিষ্ট শিল্পপতি ও সি. আই. পি, সাবেক সংসদ সদস্য, আমৃত্যু বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্ঠা মন্ডলীর সদস্য, বীর মুক্তিযোদ্ধা মরহুম আলহাজ্ব মকবুল হোসেনের ৪র্থ মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।
শুক্রবার (২৪ মে) সন্ধ্যায় উপজেলা রিক্সা ও ইজিবাইক শ্রমিক সমিতির আয়োজনে হাজী মকবুল হোসেনের মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এছাড়া নাগরপুর উপজেলা আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগ পৃথকভাবে দোয়া মাহফিলের আয়োজন করে।এ সময় উপস্থিত ছিলেন,নাগরপুর উপজেলা রিক্সা ও ইজিবাইক শ্রমিক সমিতির সভাপতি মোঃ আব্দুস ছালাম, সাধারণ সম্পাদক মো: রাসেল খান,উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক মাহফুজ রানা এমবি, আনিসুজ্জামান তুহিন, উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ আজিম হোসেন রতন, গয়হাটা ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি রাজিব আহমেদ রাজু প্রমুখ।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com