লিখন রাজঃ সারা দেশেই দ্বিতীয় ধাপে ১৫৬ উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপের নির্বাচন অনুষ্ঠিত হয়।সকাল ৮ টায় ভোটগ্রহন শুরু হয় এবং ভোটগ্রহণ শেষ হয় বিকেল ৪ টায়। মঙ্গলবার (২১ মে) গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়ন ৯ নং ওয়ার্ডের গজারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট গ্রহণ চলছিল সুষ্ঠুভাবে। শেষ সময়ে মিজানুর রহমান নামে এক পোলিং এজেন্ট প্রভাব খাটানোর চেষ্টা করলে উপজেলা নির্বাহী কর্মকর্তা এসে তাকে গ্রেফতার করে নিয়ে যায়। শেষ পর্যায়ে এ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ইব্রামীম মোড়লের সাথেও তর্কে জড়ান অভিযুক্ত মিজানুর।
এ বিষয়ে প্রিজাইডিং অফিসার বলেন, মিজানুর রহমান ঘোড়া প্রতীকের পোলিং এজেন্ট হিসেবে সকাল ৭.৩০ এ ভোট কেন্দ্রে ঢুকে। হঠাৎ করে ১১ টার দিকে সে আমাকে বলে সে আর এজেন্ট থাকবে না এবং কার্ড আমার কাছে ফেরত দিয়ে কেন্দ্র থেকে বেরিয়ে যায় । তারপর আমাকে গোয়েন্দা সংস্থার কর্মীরা ফোন দিয়ে জিজ্ঞেসা করেন কেন্দ্রের ভিতরে মিজানুর কোন প্রকার সমস্যা করছে কিনা? আমি তাদের বলেছি কেন্দ্রের ভিতরে কোন প্রকার সমস্যা করেনি।
তিনি আরো বলেন, আমি শুনলাম কেন্দ্রের বাইরে ভোটারদের উপর মিজানুর প্রাভাব খাটাচ্ছে। এর কিছুক্ষন পর থানা থেকে কয়েকজন আইনশৃঙ্খলা বাহিনী এসে তাকে (মিজানুর) কেন্দ্রের বাইরে থেকে গ্রেপ্তার করে এবং উপজেলা নির্বাহী অফিসারকে কর্তব্যরত পুলিশ কর্মকর্তা এ বিষয়ে অবগত করেন। ১০ মিনিট পর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কেন্দ্রে আসেন। অভিযুক্ত মিজানুরের মোবাইল ফোন চেক করে দেখতে পান তিনি বেশ কয়েকবার চেয়ারম্যান প্রার্থী ঘোড়া প্রতীকের জামিল হাসান দুর্জয়কে ফোন করেন।নির্বাচন চলাকালীন কোন পোলিং এজেন্ট সমর্থিত প্রার্থীর সাথে যোগাযোগ সম্পূর্ণ আইন বর্হিভূত। এ কারণে ইউএনও অভিযুক্ত মিজানুর কে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। গ্রেফতারকৃত মিজানুর ৯ নং ওয়ার্ডের বীর মুক্তিযোদ্ধা আফাজ উদ্দীনের ছেলে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com