মানিক ঘোষ, নিজস্ব প্রতিনিধি: ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলার আওয়ামীলীগের সভাপতি আনোয়ারুল আজিম আনারকে নিয়ে উদ্বিগ্নে রয়েছেন পরিবারের সদস্যরা। এমপি আনারের সঙ্গে তার পরিবারের ৩ দিন কোন যোগাযোগ নেই।
সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী (পিএস) আব্দুর রউফ জানান, গত ১১ মে দর্শনা বর্ডার দিয়ে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার চিকিৎসার জন্য ভারতে যান। গত তিন দিনের ভিতরে পরিবারের সদস্যদের সঙ্গে কোনো যোগাযোগ করেন নি।বিষয়টি প্রধানমন্ত্রীকে অবগত করানো হয়েছে।
সরকারের বিভিন্ন গোয়েন্দা বিভাগ বিষয়টি তদারকি করছে।এ ব্যাপারে এম পি কন্যা মুমতারিন ফেরদৌস ডরিন বলেন বাবা চিকিৎসার জন্য ভারতে যাওয়ার পর গত তিন দিন ধরে কোন যোগযোগ করতে পারিনি। ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম অপু বলেন,আমরা এই বিষয়টা জানতে পারিনি। তবে যদি ঘটনা সত্য হলে তা খুবই উদ্বেগ ও দুঃখজনক বিষয়। তিনি দল ও সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানাবেন।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবু আজিফ জানান, শুনেছি এমপি মহোদয় চিকিৎসার জন্য ভারতে গেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com