ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: আসন্ন ঘাটাইল উপজেলা পরিষদ নির্বাচনে সেলাই মেশিন মার্কার মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান সফল মহিলা ভাইস চেয়ারম্যান মোসা: শাহীনা সুলতানা শিল্পীর পক্ষে ভোট চাইলেন ঘাটাইল পৌরসভার মেয়র বীরমুক্তিযোদ্ধা আব্দুর রশীদ মিয়া ।
শুক্রবার (১৭ মে) দিনব্যাপী উপজেলার দিগড়, দেওপাড়া, ধলাপাড়া, রসুলপুর, সন্ধানপুর, সংগ্রামপুর, লক্ষিন্দর, সাগরদিঘী দেউলাবাড়ী ও ঘাটাইল সদর ইউনিয়নের বিভিন্ন হাট-বাজার পাড়া মহল্লায় সেলাই মেশিন মার্কায় ভোট চেয়ে গণসংযোগ করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন,সাবেক ইউপি মেম্বার মো: দেলোয়ার হোসেন, ট্রাক শ্রমিক সমিতি সাধারণ সম্পাদক বীরমু্িক্তযোদ্ধা আব্দুস সাত্তার মিয়া,নির্মাণ প্রকৌশলী শ্রমিক ইউনিয়ন ঘাটাইল শাখার সভাপতি মো: খলিলুর রহমান খোকা, ঘাটাইল উপজেলা বাস মিনিবাস কোচ শ্রমিক সমিতি সভাপতি মো: জাফর মিয়া,বিশিষ্ট ব্যবসায় আব্দুল কদ্দুছ মিয়া, এডভোকেট মো: হোসেন আলী হলুদ প্রমুখ।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com