ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কর্মকর্তা সমিতির উদ্যোগে আয়োজিত গুণীজন সংবর্ধনা-২০২৪ উপলক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হলেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সাবেক সভাপতি ও সিনিয়র অ্যাডভোকেট, মাননীয় অ্যাটর্নি জেনারেল জনাব এ এম আমিন উদ্দিন।
শনিবার (১৮ মে) বেলা ১১ টার দিকে বিশ্ববিদ্যালয় ফুটবল প্রাঙ্গনে হেলিকপ্টার সহিত অবতরণ করেন। তাৎক্ষণিক কর্মকর্তা সমিতির সদস্য ও বিশ্ববিদ্যালয় প্রশাসন আড়ম্বরপূর্ণ আয়োজনে স্বাগত জানিয়ে বরণ করে নেন অতিথিদের।
এসময় অ্যাটর্নি জেনারেলের সঙ্গে ছিলেন সাবেক এমপি, শিক্ষা মন্ত্রণালয়ের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্ট, সচিব অধ্যক্ষ ড. মো: শাহজাহান আলম সাজু, বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সিনিয়র অ্যাডভোকেট জনাব শাহ মনজুরুল হক এবং বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের ট্রেজারার অ্যাডভোকেট জনাব মোহাম্মদ নুরুল হুদা আনছারী। এছাড়াও ডেপুটি
অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট কে এম মাসুদ রুমী, ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট বি এম আবদুর রাফেল সঙ্গে ছিলেন।
পরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মৃত্যঞ্জয়ী মুজিব ম্যুরালে সমবেত হয় এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন অ্যাটর্নি জেনারেল সহ অতিথিবৃন্দ।
প্রশাসন ভবনের সামনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম ইবি প্রশাসনের পক্ষ থেকে অতিথিদের স্বাগত জানায়। পরে অতিথিদের স্বহস্তে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে বীর শ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে সমাগম হয়।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com