ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ জেলার গোবিন্দগঞ্জে এক নারীকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করার অভিযোগ আটক ৪। তার সাবেক স্বামীর সঙ্গে সম্পর্ক রাখার অপবাদ দিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে ওই নারীকে মারধর ও মাথার চুল কেটে দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৪ মে) দুপুর ২টার দিকে এই ঘটনাটি ঘটনার পন থানায় মামলা হলে মামলার প্রধান আসামি জালাল উদ্দিনের ছেলে এই নারীর সাবেক স্বামী মোনারুল ইসলাম(৫৫) শাহজাহান আলী (৪৮), আব্দুর ছাত্তার (৫৫) ও চামেলি বেগম (৪০) থানা পুলিশ আটক করে।
রোববার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামে নির্যাতনের শিকার ছকিনা বেগম( ৩৫)। তিনি একই এলাকার বাসিন্দা।
মামলার এজাহারে জানা গেছে, ওই নারী তার দ্বিতীয় স্বামীর সঙ্গে ঢাকায় থাকেন। অসুস্থজনিত কারণে প্রায় ১৫ দিন আগে গ্রামের বাড়িতে আসেন । দীর্ঘদিন থেকে প্রতিবেশী আইনুল মিয়া, হারুন মিয়া ও জেলবর মিয়াসহ আরও কয়েকজনের সঙ্গে বসতভিটা নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল এই নারীর। গত রোববার রাতে পরিকল্পিতভাবে নারীর সাবেক স্বামী মোনারুল ইসলামকে তার শোয়ার ঘরে ঢুকিয়ে দেয় এবং মোনারুল ওই নারীর খাটের নিচে লুকিয়ে ছিলেন। পরে সুযোগ বুঝে মোনারুল ইসলাম ওই নারীর শ্লীলতাহানির চেষ্টা চালায়। এসময় প্রতিপক্ষের লোকজন এগিয়ে আসায় মোনারুল পালানোর চেষ্টা করলেও ওই নারী তাকে জাপটে ধরে রাখেন। ফলে মোনারুল আটকা পড়ে। পরিকল্পনাকারী প্রতিপক্ষরা ওই নারীকে ঘরে সাবেক স্বামীকে ঢোকানোর অপবাদ দিয়ে তার বাড়ির সামনের একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে মারপিট করে এবং মাথার চুল কেটে দেওয়া হয়।
এ ঘটনায় পরদিন সোমবার ছকিনা বেগম নিজেই বাদী হয়ে মোনারুলকে প্রধান আসামি করে সাতজনের নামে গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
এ বিষয়ে জানতে চাইলে গোবিন্দগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ বলেন, স্থানীয়দের খবরে ওই রাতেই নারীকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরদিন ভুক্তভোগী নারী নিজে বাদী হয়ে সাতজনকে আসামি করে থানায় একটি মামলা করেন। অভিযান চালিয়ে অভিযুক্ত চার আসামীকে আটক করা হয় বাকী আসামীদের আটক অভিযান অব্যাহত রয়েছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com