ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ বাংলাদেশ ঢাকা ক্যান্টনমেন্ট ৭৬ /১ মাটিকাটা, বাসা নং–/বি ওমেন হোপ ফাউন্ডেশন আয়োজনে গাইবান্ধা জেলার পলাশবাড়ী পৌর এলাকার আমবাড়ী গ্রামে ৩ বিধবাদের মাঝে গরু ও ছাগল বিতরণ করেছে ওমেন হোপ ফাউন্ডেশন। একটি গাভীর বাছুর এবং দুই ছাগল তুলে দেওয়া হয় বিধবাদের হাতে।
১৩মে সোমবার দুপুরে পলাশবাড়ী পৌর এলাকার আমবাড়ী গ্রামে মসজিদের সামনে থেকে উপকার ভোগী ৩ বিধবাদের হাতে এসব তুলে দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন ট্রাস্টি মেম্বার ওমেন হোপ ফাউন্ডেশন বাংলাদেশ কাওছার পারভীন শাপলা,
আবু ওবায়েদ তয়ন সরকার,কানিজ ফাতেমা,মরিয়ম,ফারজানা,রাবিতা,অহন সরকার,ফিরোজ কবির, ইমরান আলি প্রমুখ।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com