মতিন রহমান, মাগুরা: এসএসসি পরীক্ষায় ফেল করায় কথা সাহা (১৬) নামে এক শিক্ষার্থী আত্নহত্যা করেছে। রোববার দুপুরে মাগুরা শহরের এক আত্ত্বীয়ের বাসার চারতলা ভবণের ছাদ থেকে লাফিয়ে আত্নহত্যার চেষ্টা করে। এসময় গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেলে নেওয়া হয়। সেখানে রোববার (১২মে) সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আহত শিক্ষার্থী কথা সাহা মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুর গ্রামের রাজেশ সাহার মেয়ে। সে বিনোদপুর বালিকা বিদ্যালয়ের ছাত্রী।
এবিষয়ে মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বোরহান উল ইসলাম জানান, বিনোদপুর গ্রামের রাজেশ সাহার মেয়ে কথা সাহা এবারের রোববারের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হলে এক বিষয়ে অকৃতকার্য হয়। ফলে সে আত্নহত্যার চেষ্টা করে। গুরুতর আহত অবস্থায় তাকে ফরিদপুর মেডিকেলে নিয়ে গেলে সেখানে চিকিৎসকধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে পরিবার জানিয়েছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com