তৌকির আহাম্মেদ হাসু, স্টাফ রিপোর্টার: জামালপুরের সরিষাবাড়ী উপজেলার বাউশী বাঙ্গালী পাড়া থেকে একটি বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলি ও ১টি ম্যাগাজিন উদ্ধার করেছে সরিষাবাড়ী থানা পুলিশ।
শনিবার সকাল সাড়ে ১০ টায় সরিষাবাড়ী থানা পুলিশের টহলরত একটি দল রুকনের বাড়িতে অভিযান চালিয়ে এসব উদ্ধার করে।দুপুরে সরিষাবাড়ী থানার এসআই মাহমুদুল হাসান বাদী হয়ে অস্ত্র আইনে রুকন (৩৭) কে প্রধান আসামী করে মামলা দায়ের করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে,গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকাল সাড়ে ১০ টায় সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুশফিকুর রহমান এর দিকনির্দেশনায় এস আই মাহমুদুল হাসানের নেতৃত্বে পৌরসভার বাউসী বাঙ্গালী পাড়া রুকন মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে ২ রাউন্ড গুলি, ১টি ম্যাগাজিন সহ একটি পিস্তল উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে রুকন মিয়া পালিয়ে যায়।বাউশী বাঙ্গালী পাড়া গ্রামের মোতালেব এর ছেলে রুকন মিয়া ৪টি বিচারাধীন মামলার পলাতক আসামি।ফলে অস্ত্র উদ্ধার হলেও তাঁকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মুশফিকুর রহমান জানান, রুকনের বাড়ীর আলমারির মধ্যে থেকে অস্ত্র ও গুলি এবং ম্যাগাজিন উদ্ধার করা হয়।সেখানে তিনি এসব লুকিয়ে রেখেছিলেন।রুকনকে গ্রেপ্তারে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com