এইচএম সাইফুল্লাহ্, নিজস্ব প্রতিনিধিঃ সিলেটের কানাইঘাট হাওর থেকে সাজা প্রাপ্ত ফয়ছল আহমদ নামে এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে কানাইঘাট থানা পুলিশ। বৃহস্পতিবার বিকালে মিয়াগুল এলাকার বড় হাওর থেকে তাকে গ্রেফতার করা হয়।
ফয়ছল আহমদ ঝিংগাবাড়ী ইউনিয়নের মিয়াগুল গ্রামের মনজুর আহমদের ছেলে। কানাইঘাট থানার (এএসআই)আব্দুর রউফ জানান-২০২২ সালের সাজাপ্রাপ্ত আসামী ফয়ছল আহমদ এতোদিন পালিয়ে ছিলেন এলাকায় অবস্থান করছেন, এমন সংবাদের ভিত্তিতে দুই দিন কৃষকের ছদ্মবেশে লুঙ্গি পড়ে বৃহস্পতিবার বিকাল ৬টার দিকে বড় হাওর সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তাকে সিলেট জেলা কারাগারে পাঠানো হয়েছে ।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com