সুমন,মোংলা(বাগেরহাট)প্রতিনিধি : বৈশাখের তৃতীয় সপ্তাহ ছুই ছুই।তিল পরিমান দেখা নেই বৃষ্টির,তীব্র তাপদাহে অতিষ্ঠ জনজীবন। দীর্ঘ অপেক্ষার পর মোংলায় বৃষ্টির দেখা মিললো।
আজ শুক্রবার (৩ মে) বিকাল ৪ টায় মোংলায় নামলো স্বস্তির বৃষ্টি।বৃষ্টির ফোঁটা পড়তেই আনন্দে মাতোয়ারা হয়ে ওঠে সকলে।তবে এ বৃষ্টি হলেও কমাতে পারেনি গরম। বৃষ্টির পানিতে সস্তি পেলনা প্রানিকূল।রোড /দেয়ালের তপ্ত বের হওয়া গরম ছুঁয়ে যাচ্ছে প্রাণীকুলকে।
বৃষ্টি দেখে জনমনে স্বস্তি নেমে আসে; যদিও বৃষ্টির স্থায়িত্ব ছিল সামান্যতম সময়। তীব্র তাপদাহে ভোগান্তিতে থাকা মানুষ বৃষ্টি দেখে আনন্দিত হয়ে পড়েন। তীব্র গরমে একটুখানি বৃষ্টির ফোঁটা দেখে নিশ্বাস ফেলছে মোংলাবাসী। কেহ কেহ আনন্দে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বৃষ্টির ছবি পোস্ট করে স্রষ্টার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপনও করছেন।
মোংলা আবহাওয়া অফিসের ইনচার্জ হারুন অর রশিদ বলেন,চলতি সপ্তাহজুড়ে দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।আজ মোংলায় তাপমাত্রা ছিলো ৪০ ডিগ্রি সেলসিয়াস।আজ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে দশমিক ছয় মিলিমিটার।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com