২ মে বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটায় পঞ্চগড় দেবিগঞ্জ উপজেলার ১ নং চিলাহাটি ইউনিয়ন ভাউলাগঞ্জ বাজারে আফতাব হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে। এসময় তার কাছ থেকে আনুমানিক চার লাখ টাকা বাজার মূল্যের ১৮৪ পিস ফেনসিডিল, পাঁচ বস্তা কাঁচা মরিচ ও একটি মুঠোফোন জব্দ করা হয়।
আটক আফতাব হোসেন সাজু রংপুর কতোয়ালি থানাধীন আলমনগর এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আফতাব হোসেন পাঁচ বস্তা কাঁচা মরিচ ঢাকা পাঠানোর উদ্দেশ্যে শাপলা এন্টারপ্রাইজ নামে ঢাকাগামী একটি বাসে বুকিং দেয়ার জন্য কাউন্টারে আসে। এলাকায় নতুন এবং চলাফেরা সন্দেহজনক হওয়ায় একটি মরিচের বস্তা খুলে পঁচিশ টি ফেনসিডিল পায় কাউন্টারে থাকা লোকজন।
এসময় স্থানীয়রা আফতাব হোসেনকে মরিচের বস্তা এবং ফেনসিডিল সহ চিলাহাটি ইউনিয়ন পরিষদে আটকে রেখে পুলিশে খবর দেয়। পুলিশ মাদক ব্যবসায়ীকে আটকের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মাদক সহ তাকে আটক করে থানায় নিয়ে আসে।
মাদক ব্যবসায়ী আটকের বিষয়টি নিশ্চিত করে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম বলেন, আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা চলমান রয়েছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com