কামরুজ্জামান অন্তর, শালিখা মাগুরাঃ শালিখায় ১০০ গ্রাম গাজাসহ দুজনকে আটক করেছে শালিখা থানা পুলিশ।জানা যায় ৩০/০৪/২০২৪ ইং তারিখে আনুমানিক বিকাল ৩ঃ০০ টার সময় উপজেলার জুনারির কাতলী মোড় নামক স্হান থেকে আসামিদের কে আটক করা হয়।
আটককৃত আসামি র নাম ১।লাবলু (৪৫)পিংনুরুল হক ও জামাল উভয়,সাং কাতলী ,শালিখা মাগুরা।এ বিষয়ে এ এস আই লিটন বলেন,গোপন সংবাদের ভিত্তিতে তিনি জানতে পেরে তিনি সহ এস আই লিটন গাজীর নেতৃত্বে সঙ্গীও ফোর্স নিয়ে গাজাসহ অবস্থান কারী লাবলু ও জামাল ওরফে ব্যাকা জামালকে গ্রেপ্তারে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করতে সক্ষম হন।
তিনি আরও বলেন আসামিদেরকে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।জানা যায় দীর্ঘদিন ধরে অত্র এলাকায় ত্রাশের রাজত্ব কায়েম করে মাদকের বাজার তৈরি করে এলাকার উঠতি বয়সি কিশোরদের কাছে এ ব্যাবসা আদান প্রদান করতো লাবলু।
লাবলুকে গ্রেপ্তার করাই এলাকার সচেতন মহলের মাঝে সস্থি ফিরে এসেছে।এলাকা বাসির জোর দাবি তার সাথে আরও যারা আছে তাদেরকেও দ্রত গ্রেপ্তার করে এলাকা মাদক মুক্ত করা হউক।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com