কেএম সুজন, টাংগাইল প্রতিনিধি:টাঙ্গাইলের নাগরপুরে তিন ব্যাপী খাদ্যভিত্তিক পুুষ্টি (ফলিত পুষ্টি) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
গত রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত নাগরপুর উপজেলা পরিষদের সভাকক্ষে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের আয়োজনে (বারটান) ও নাগরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় এ প্রশিক্ষণ পরিচালিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজা মোঃ গোলাম মাসুম প্রধান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রোকনুজ্জামান খান, কৃষি কর্মকর্তা মো. ইমরান শাকিল, প্রাণীসম্পদ কর্মকর্তা মো. মাহাবুবুর রহমান, মৎস্য কর্মকর্তা মো. মাসুম বিল্লাহ, বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) এর উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ ওমর ফারুক, বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) এর সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা মো. রবিউল আলম প্রমুখ। এছাড়া প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করা হয়।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com