মো. ফরহাদ হোসাইন, নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীর সদরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা (৩০) এক নারী নিহত হয়েছে। বুধবার (২৪ এপ্রিল) ভোরে সংগলশী ইউনিয়নের সুবর্ণখুলি গ্রামে এইদুর্ঘটনা ঘটে।
সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস অথবা চিলাহাটি এক্সপ্রেস চলে যাওয়ার মধ্যবর্তী যেকোনো সময়ে উক্ত মহিলা ট্রেনের সাথে ধাক্কা লেগে মাথার খুলি দ্বিখণ্ডিত ও শরীরের অঙ্গপতঙ্গ ভেঙ্গে যায়। রেললাইন পাশে মহিলার লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। এখনো নিহত ব্যক্তির নাম পরিচয় এখনো জানা যায়নি।
এবিষয়ে সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বলেন, ‘নিহত ব্যক্তির নাম পরিচয় এখনো জানা যায়নি। মরদেহ উদ্ধার করে নীলফামারী সদর থানা মাধ্যমে মর্গে পাঠানো হয়েছে।’
নীলফামারী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম পিপিএম (সেবা) বলেন, ‘নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নীলফামারী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। মৃতদেহের পরিচয় নিশ্চিত করার জন্য সিআইডি মৃতদেহের আঙুলের সব সংগ্রহ করা হচ্ছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com