এইচএম সাইফুল্লাহ্, নিজস্ব প্রতিনিধিঃ ময়মনসিংহের নান্দাইল উপজেলার মুশুলী স্কুলের নবম শ্রেণীর ছাত্রী সানজিদা আক্তার রুবিনাকে চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা অনুদানের চেক প্রদান করেন নান্দাইল আসনের এমপি ও বাংলাদেশেশ সরকারের মাননীয় পরিকল্পনা মন্ত্রী মেজর জেনারেল আব্দুস সালাম।
বুধবার (২৪ এপ্রিল) তিনদিনের সরকারি সফরের প্রথম দিনে তিনি নিজ নির্বাচনী এলাকা নান্দাইলে অবস্থান কালে তিনি তার নেতাকর্মীদের উপস্থিতিতে রুবিনার হাতে তিনি এ চেক তুলে দেন।
এ সময় সাথে ছিলেন মাননীয় মন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ আব্দুল হামিদ মিয়া ( ডি এস), নান্দাইল উপজেলা নির্বাহি অফিসার অরুন কৃষ্ণ পাল, নারী নেত্রী ওয়াহিদা হোসেন রূপা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শাহান, মাননীয় মন্ত্রীর একান্ত সচিব আবু নছর ভুইঁয়া, আচারগাঁও ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু সহ অন্যান্য নেতৃবৃন্দ ও সানজিদা আক্তার রুবিনার পরিবারের সদস্য।
এর আগে গত বছরের (২৯ আগষ্ট) এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সানজিদা আক্তার রুবিনা গুরুতর অবস্থায় দীর্ঘদিন চিকিৎসা নিয়ে প্রাণে বেঁচে গেলে দুই চোখ হারায়।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com