সাগর মন্ডল, স্টাফ রিপোর্টার: কোস্ট গার্ডের অভিযানে হরিণের মাংস, মাথা ও পাসহ ০৩ জন হরিণ শিকারী আটক। শনিবার ০৬ এপ্রিল ২০২৪ বিকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন কয়রা ও আউটপোস্ট নলিয়ান কর্তৃক খুলনা জেলার দাকোপ থানাধীন শিবসা নদীর মারগীর বাওন সংলগ্ন সুন্দরবন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উক্ত এলাকা হতে আনুমানিক ৬০ কেজি জবাইকৃত হরিণের মাংস, ০৩ টি মাথা, ০৮ টি পা, ০৩ টি মোবাইল ফোন ও ০১টি কাঠের নৌকাসহ ০৩ জন হরিণ শিকারীকে আটক করা হয়।
পরবর্তীতে আটককৃত হরিণ শিকারী ও উদ্ধারকৃত হরিণের মাংসসহ সকল আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দাকোপ থানায় হস্থান্তর করা হয়।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com