কেএম সুজন,টাংগাইল প্রতিনিধি: টাংগাইলের নাগরপুরে আলহাজ্ব মকবুল হোসেন ফাউন্ডেশনের উদ্যোগে মাহে রমজান উপলক্ষে উপজেলার সকল মসজিদের ইমামদের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(২৩ মার্চ),আলহাজ্ব মকবুল হোসেন ফাউন্ডেশনের উদ্যোগে ও ইসলামিক ফাউন্ডেশন নাগরপুর উপজেলা শাখার সার্বিক সহযোগিতায় উপজেলা পরিষদ মিলনায়তনে ইমামদের সাথে শুভেচ্ছা বিনিময় ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
আলহাজ্ব মকবুল হোসেন ফাউন্ডেশনের চেয়ারম্যান মজিবুল ইসলাম পান্নার সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু এমপি।
এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মাসুম প্রধান, নাগরপুর থানা অফিসার ইনচার্জ জসিম উদ্দিন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবীর, টাংগাইল জেলা ইসলামিক ফাউন্ডেশনের সাবেক (অব:) উপপরিচালক মোহাম্মদ আলী,উপজেলা ইমাম সমিতির সভাপতি মোঃ আনোয়ার হোসেন, সম্পাদক ইব্রাহিম মিয়া প্রমূখ। অনুষ্ঠান শেষে আলহাজ্ব মকবুল হোসেন ফাউন্ডেশনের পক্ষ থেকে ইমামদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com