এইচএম সাইফুল্লাহ্, নিজস্ব প্রতিনিধিঃ সিলেটের কানাইঘাট উপজেলার ঐতিহ্যবাহী প্রাচীন সামাজিক সংগঠন কাপ্তানপুর জাগরণ সমাজকল্যাণ তরুন সংঘের বার্ষিক শিক্ষা সফর-২৪ শেষ হয়েছে।
শিক্ষা সফর উপলক্ষে শুক্রবার সকাল ৯ ঘটিকায় উপজেলার ঝিংগাবাড়ি ইউনিয়নের গাজী বোরহান উদ্দিন বাজার থেকে সংগঠনের অর্ধশতাধিক সদস্যদের নিয়ে সিলেটের প্রকৃতির রাণী খ্যাত জাফলংগের উদ্দেশ্যে রওয়ানা দেন।
কাপ্তানপুর জাগরণ সমাজকল্যান তরুণ সংঘের সভাপতি মাওলনা আব্দুল গণির নেতৃত্বে শিক্ষা সফরে অংশনে, জাগরণ সংঘের সেক্রেটারি তাজুল ইসলাম, সহসভাপতি সালমান আহমেদ, সহ সেক্রেটারি হাফিজ আওলাদ হুসেন,সাবেক সেক্রেটারি হাফিজ রামিম আহমেদ ,সাংগঠনিক সম্পাদক মানিক আহমেদ অর্থ সম্পাদক তুফায়েল হাসান সহ আরও অনেক।
পরে মুল স্পটে গিয়ে দর্শনীয় স্থান দেখার পর সংগঠনের সদস্যদের নিয়ে এক কুইজ প্রতিযোগিতা সহ প্রতিভা বিকাশে উপস্থিত বক্তব্য ও ফুটবল খেলার আয়োজন করা হয়।
কুইজ প্রতিযোগীতায় প্রথম স্থান অর্জন করে মুজাহিদুল ইসলাম,দ্বিতীয় স্থান মুশাহিদুল ইসলাম এবং তৃতীয় স্থানে অর্জন করে তুফায়েল হাসান। উপস্থিত বক্তৃতায় প্রথম স্থান অর্জন করে ইসহাক আহমেদ, দ্বিতীয় স্থান মানিক আহমেদ, তৃতীয় স্থান জামিল আহমেদ, চতুর্থ স্থান অর্জন করে সাকিল আহমেদ। এবং ফুটবল খেলায় প্রথম আরিফ আহমেদ, দ্বিতীয় আদিল আহমেদ, তৃতীয় সালিম আহমেদ। পরে প্রতিযোগীতায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে বিজয়ীদের মধ্যে পুরুষ্কার বিতরণ করা হয়। শিক্ষা সফর শেষে পুনরায় রাত ১০টায় গাজী বোরহান উদ্দিন বাজারে নিরাপদ ভাবে শিক্ষা সফর শেষ হয়।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com